1. news@gmail.com : news :
শিরোনাম :
সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ১২৭ কোটি টাকা থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী একীভূত হবে ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেক, বিএসইসির অনাপত্তি মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা পড়ল বাংলাদেশি জাহাজ ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব মার্কেন্টাইল ব্যাংকে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ইউসিবি ইসলামিকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কুরআনের ধ্বনি’ অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণি শাখার উদ্বোধন

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আইসিএমএবি প্রতিনিধিদের সাক্ষাৎ

  • প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো: কাউসার আলম, এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো: মোস্তাকুর রহমান, এফসিএমএ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।বাংলাদেশের সংস্কৃতি

সোমবার (৯ মার্চ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাতকালে, উভয় প্রতিষ্ঠানই বাংলাদেশের আর্থিক ও নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। আলোচনাকালে প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে, যার মধ্যে কর্পোরেট গভর্ন্যান্স, আর্থিক প্রতিবেদনের মানদণ্ড, নিয়ন্ত্রক বিধিমালা অনুসরণ, ঝুঁকি ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য।

আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মো: কাউসার আলম, এফসিএমএ বলেন, “দেশের সরকারি-বেসরকারি উভয় খাতে ব্যয় ব্যবস্থাপনা, আর্থিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানদণ্ড-ভিত্তিক পদ্ধতির প্রসারে আইসিএমএবি কাজ করে যাচ্ছে। বর্তমানে অর্থনৈতিক পরিবেশ ক্রমেই জটিল হচ্ছে। আর সেক্ষেত্রে দক্ষ অ্যাকাউন্টেন্টরা আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অ্যাকাউন্টেন্টদের ভূমিকার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিতে সিএমএ-দের অবদান এবং দক্ষ পেশাজীবী তৈরিতে আইসিএমএবি’র ভূমিকার প্রশংসা করেন। তিনি আর্থিক প্রতিবেদন, নিয়ন্ত্রক বিধিমালা অনুসরণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আইসিএমএবি’র সাথে সহযোগিতার বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

আইসিএমএবি’র প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি মনজুর মো: শাইফুল আজম, এফসিএমএ; ট্রেজারার ড. মো: মুসফিকুর রহমান, এফসিএমএ; সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ; কাউন্সিল সদস্য এ.কে.এম. কামরুজ্জামান, এফসিএমএ; ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, এফসিএমএ; এবং আইসিএমএবি’র এক্সেকিউটিভ ডিরেক্টর মো: মাহবুব-উল-আলম এফসিএমএ। এছাড়াও, ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল-এর (ডিবিসি) চেয়ারম্যান মান্নান বেপারি, এফসিএমএ, ডিবিসি’র অন্যান্য কাউন্সিলর এবং সিএমএ কমিউনিটির সিনিয়র ব্যাংক এক্সেকিউটিভবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It