1. news@gmail.com : news :

বাংলাদেশে TVS Srichakra Limited (TSL) এর একমাত্র ডিস্ট্রিবিউটর হলো Runner Trade Park

  • প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববিখ্যাত টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান TVS Srichakra Limited (TSL) বাংলাদেশের বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে Runner Trade Park Limited-কে একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। এই চুক্তির আওতায় TVS Srichakra Limited (TSL) কোম্পানীর উন্নতমানের ইউরোগ্রিপ টায়ার বাংলাদেশে সরবরাহ করা হবে, যা Runner Trade Park Limited এর মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সম্প্রতি Runner Group-এর হেড অফিসে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে Runner Trade Park Limited এর পক্ষে প্রতিষ্ঠানটির বাবস্থাপনা পরিচালক রূদারা তাজিন এবং TVS Srichakra Limited (TSL) এর পাক্ষ প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাহাদাত হাসান শিমুল স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ, বাজার উন্নয়ন এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন টায়ার সহজলভ্য করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, আগামী দিনে Runner Trade Park Limited 3 TVS Srichakra Limited (TSL) যৌথভাবে আরও বৃহৎ পরিসরে ব্যবসা বিস্তারে কাজ করবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই অংশীদারিত্ব বাংলাদেশের অটোমোবাইল ও টায়ার শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It