1. news@gmail.com : news :
শিরোনাম :
সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ১২৭ কোটি টাকা থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী একীভূত হবে ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেক, বিএসইসির অনাপত্তি মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা পড়ল বাংলাদেশি জাহাজ ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব মার্কেন্টাইল ব্যাংকে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ইউসিবি ইসলামিকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কুরআনের ধ্বনি’ অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণি শাখার উদ্বোধন

দেশের সব ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা

  • প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযথভাবে পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে।

এ বছর দিবসটির জন্য সরকার নির্ধারিত প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ সামনে রেখে সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে এই প্রতিপাদ্য তুলে ধরার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ব্যাংকিং খাতে দিবসটি সঠিকভাবে পালিত হয়।

সার্কুলারে আরও বলা হয়, আন্তর্জাতিক নারী দিবসের জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে এবং নির্ধারিত প্রতিপাদ্য তাদের উদযাপন কর্মসূচিতে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It