1. news@gmail.com : news :
শিরোনাম :
সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ১২৭ কোটি টাকা থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী একীভূত হবে ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেক, বিএসইসির অনাপত্তি মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা পড়ল বাংলাদেশি জাহাজ ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব মার্কেন্টাইল ব্যাংকে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ইউসিবি ইসলামিকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কুরআনের ধ্বনি’ অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণি শাখার উদ্বোধন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ সোমবার (১৬ মার্চ)। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন।

সেখানে থেকে সড়কপথে তিনি দিনাজপুরের দিকে রওনা হবেন।প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ৯টায় বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন। সেখানে থেকে দিনাজপুরের দিকে রওনা হবেন। প্রধানমন্ত্রী দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It