বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত চতুর্থ আসরে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চতুর্থ আসরে ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক জনাব মো. ফিরোজ আলমকে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (২২ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে নিশাত তাসনিম শুচির হাতে বর্ষসেরা সিইও এর ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং মো. ফিরোজ আলম ক্রেস্ট গ্রহণ করেন।
চলতি বছর বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দেশের ব্যবসায়িক খাতের ২৪ জন শীর্ষ ব্যক্তিত্বকে সম্মানিত করেছে। বার্ষিক একশ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে নিশাত তাসনিম শুচিকে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করছে। নিশাত তাসনিম শুচির বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বে এসব প্রোডাক্ট উন্নয়নের পাশাপাশি বর্তমানে প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It