1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ও দোয়া অনুষ্ঠান ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। সভাপতিত্ব করেন অফিসার কল্যাণ সমিতির সভাপতি একেএম মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি আবুল লাইছ মোহাম্মদ খালেদ। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সোলায়মান।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম ও মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It