1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ৩১ আগস্ট

  • প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ ও সময়সূচি জানিয়েছে।

আগামী ৩১ আগস্ট, বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি’২৫-মার্চ’২৫) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It