1. news@gmail.com : news :
শিরোনাম :
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা আয়কর রিটার্ন জমার শেষ সময় আগামীকাল অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষা শূন্যে, আন্তর্জাতিক বাণিজ্যে গতি পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি জনসেবা বাড়াতে সরকারি কর্মকর্তাদের জন্য ১১ নির্দেশনা জারি ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের জিডিপি প্রবৃদ্ধি অতিরঞ্জিত করা হতো: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ, হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের

  • প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
খারগ দ্বীপে

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ এবং দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপের দখল নিতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। খবর বিবিসির।

সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু বোকা মানুষ প্রশ্ন তোলে—আপনি এটা কেন করছেন? আসলে তারা বোকা লোক।’ ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তি তেলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই যে তার লক্ষ্য, সেটিই ফুটে উঠেছে এই বক্তব্যে।

ইরানের জ্বালানি রফতানির প্রধান কেন্দ্র খারগ দ্বীপ নিয়ে ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প আছে।’ তিনি আরও ইঙ্গিত দেন যে, দ্বীপটি দখলে নিলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সেখানে বেশ কিছু সময়ের জন্য অবস্থান করতে হতে পারে।

খারগ দ্বীপে ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প তা নাকচ করে দিয়ে বলেন, ‘আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It