ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৩ তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে । সোমবার (১ সেপ্টেম্বর) ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।
আজ ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি, এন. এস. এম. রেজাউর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১২৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It